কয়েক হাজার মানুষ কয়েক কোটি জাতীয়তাবাদীর মুখপাত্র

অনলাইনে হয়তো কয়েক হাজার সক্রিয় জাতীয়তাবাদী আছে। কিন্তু এই কয়েক হাজার মানুষ কয়েক কোটি জাতীয়তাবাদীর মুখপাত্র। এই মানুষগুলোর অবজারভেশন কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়।

গত দুই দিনে প্রায় সব অ্যাক্টিভিস্ট একই সুরে কথা বলছেন, একটা চাপা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। কেন এমন হচ্ছে? এর কারণ দলীয় স্ট্র্যাটেজিস্টরা (যদি থাকে) বিশ্লেষণ করে দেখতে পারেন। আব্বাস ভাই এখানে স্রেফ একটা পয়েন্ট, যে পয়েন্ট ধরে সবাই কথা বলছে। ওভারঅল ব্যাপারটা অনেক গভীরে। দেশে হয়তো সুশাসন আসবে বা আসছে, কিন্তু হারাচ্ছে নিজ দলের মানুষগুলোর আস্থা। এটা বাড়তে দেওয়া মোটেই উচিত নয়।

আজকে জামায়াত বা আওয়ামী লীগ বর্তমান সরকারের সুখ্যাতি করছে; কিন্তু তারা ভালোভাবেই জানে কর্মীদের রক্তক্ষরণ কোথায়। তারা খুব ভালোভাবে সরকার এবং দলীয় কর্মীদের ফাটলটাকে বড় করবে। বিএনপি আওয়ামী লীগের মতো মাফিয়া বা জামায়াতের মতো রেজিমেন্টাল দল নয়; এটা একদিক দিয়ে ভালো, অন্যদিকে খারাপ। ভালো দিকটা হলো—জাতীয়তাবাদীরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলে, যার কারণে সোশ্যাল মিডিয়া দিয়ে খুব তাড়াতাড়ি দলের ভালো-মন্দ রিফ্লেক্ট হয়। আর খারাপ দিক হলো—জামায়াত বা আওয়ামী লীগের যেকোনো জঘন্য কাজও তাদের দলীয় নেতৃত্ব সুবিধাভোগী অ্যাক্টিভিস্টদের দিয়ে জায়েজ করে নেয়; এতে দেশের ক্ষতি হলেও দলের লাভ হয়। বিএনপিতে এমনটা প্রায় নেই, যা অনেক সময় দলের রাজনৈতিক অবস্থানের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।

দেখুন, ভারতীয় রাজনীতিবিদ গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন, “What Bengal thinks today, India thinks tomorrow.” আমি সেটাকেই একটু ঘুরিয়ে বলি—জাতীয়তাবাদী অ্যাক্টিভিস্টরা যেটা আজকে বোঝে, দলের নেতৃবৃন্দ সেটা আগামীকাল বোঝে। ১৬ বছর এই অনলাইনে ঘাঁটাঘাঁটি করতে করতে এক টানে নিউজফিড আর কিছু কমেন্ট দেখলে আমরা অনেকেই মানুষের প্রকাশিত-অপ্রকাশিত চিন্তার একটা ধারণা পাই। আমাদের এই ধারণাটুকু একদম উড়িয়ে দিলে আপনাদেরই ক্ষতি।

জনাব তারেক রহমানের ক্ষমতায় থাকা না-থাকায় যেকোনো নেতার চেয়ে আমাদের মতো তৃণমূলের টেনশন বেশি। কারণ, তিনি না থাকলে সরকারি অফিসারদের যেমন কিছু হবে না, তেমনি বড় বড় জায়গায় বসে থাকা এমপি-মিনিস্টারদেরও কিছু হবে না—হয় টাকা দিয়ে ক্ষমতাশালীদের শেল্টার কিনবেন, নয়তো বিদেশে চলে যাবেন। মরণ কেবল আমাদের মতো রাস্তাঘাটে পড়ে থাকা কর্মী-সমর্থক নামক ‘না ঘরকা না ঘাটকা’দের আর ওই তারেক রহমানের।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top