ইউরোপ ফেরত ‘মাল’টা বিএনপির রাজনীতি শেষ করে দিচ্ছে। এই লোকটির আসকারায় গুপ্ত গ্রুপটি প্রধানমন্ত্রীর কাছাকাছি চলে গিয়েছে; ওরা যা বলে প্রধানমন্ত্রী তাই করেন। প্রধানমন্ত্রী এতটাই আনসিকিউর (অনিরাপদ) ভাবে চলাফেরা করেন যে, পৃথিবীতে আর এমন নজির কোথাও নেই। কে দিয়েছে এই বুদ্ধি?
বর্তমানে তারেক রহমানকে হত্যা করতে পারলে লাভ কার? সোজা উত্তর—জামায়াত-শিবিরের। তাই তাদের গুপ্ত লোকজন তারেক রহমানকে এভাবে চলার পরামর্শ দিয়েছে। আর একটা কথা, সরকারে বিএনপি হলেও দেশ চালাচ্ছে জামায়াত-শিবির।
রাজনীতিতে যখন বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুরা বেশি শক্তিশালী হয়ে ওঠে, তখনই বড় বিপদের পূর্বাভাস পাওয়া যায়। ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, জনৈক ‘ইউরোপ ফেরত’ ব্যক্তির আশকারায় একটি বিশেষ ‘গুপ্ত গ্রুপ’ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও তাঁর আশেপাশে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে। এই সিন্ডিকেট প্রধানমন্ত্রীকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে, তাঁরা যা পরামর্শ দিচ্ছেন, প্রধানমন্ত্রী অনেকটা সেভাবেই পরিচালিত হচ্ছেন।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো প্রধানমন্ত্রীর অস্বাভাবিক এবং নজিরবিহীন ‘নিরাপত্তা ব্যবস্থা’। বর্তমান বিশ্বে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান এতোটা আনসিকিউর বা বিচ্ছিন্নভাবে চলাফেরা করেন না। প্রশ্ন জাগে, এই আত্মঘাতী বুদ্ধি তাঁকে কে দিয়েছে? প্রধানমন্ত্রীকে সাধারণ জনগণ এবং মাঠপর্যায়ের ত্যাগী কর্মীদের থেকে এই যে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে, এর পেছনে মূল কুশীলব কারা?