বিএনপির সব থেকে বড় চ্যালেঞ্জ হবে ‘জামায়াতপন্থী বিএনপি’কে মাইনাস করা

বিএনপির সব থেকে বড় চ্যালেঞ্জ হবে ‘জামায়াতপন্থী বিএনপি’কে মাইনাস করা। এই চ্যালেঞ্জে অলরেডি আসল বিএনপি কোণঠাসা; জামায়াতপন্থী বিএনপি বর্তমানে ভালো অবস্থানে আছে। বিএনপিকে ‘সুশীল’ এবং ‘নিরপেক্ষ’ প্রমাণ করতে হবে—এটাই জামায়াতের মূল টার্গেট এবং সেই টার্গেটেই এগোচ্ছে বিএনপি। জামায়াত বিএনপিকে একটা হোমওয়ার্ক দিয়েছে, বিএনপি সেটাই করছে। বর্তমানে বিএনপির নিজস্ব কোনো হোমওয়ার্ক দেখতে পারছি না।

বর্তমানে বিএনপি ইউরোপীয় ধাঁচে চলতে চাচ্ছে। কিন্তু বিএনপির প্রতিপক্ষ বাংলাদেশের বেওয়ারিশ কুকুর সমতুল্য দল। গতকালও বিএনপি-জামায়াতের মারামারিতে বিএনপির একজন শেষ, তবুও বিএনপি চুপ। সুশীল এবং ইউরোপীয় ধাঁচে চলতে গিয়ে বিএনপি তৃণমূলকে নারাজ করে দিচ্ছে। অন্যদিকে, বেওয়ারিশ দলের তৃণমূল দিন দিন শক্তিশালী হচ্ছে। আর ওই বেওয়ারিশ দলগুলোও চাচ্ছে বিএনপি সুশীল আর ইউরোপীয় ধাঁচেই চলতে থাকুক, যাতে তারা অন্য সাইডে খেলতে পারে।

জনাব তারেক রহমানকে নিয়ে নোংরা স্লোগান দিচ্ছে বেওয়ারিশ কুকুরগুলো; এটা নাকি ‘বাকস্বাধীনতা’। যখন এই বাকস্বাধীনতার বিপরীতে আমরা আইনের সুশাসনের কাছে যেতে চাই, তখন বিএনপিই আমাদের বাধা দিচ্ছে। এই যে মির্জা আব্বাসের নামে কত মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে বেওয়ারিশ কুকুরগুলো, তবুও আমরা আইনের আশ্রয় নিতে পারছি না; কারণ আমরা ‘সুশীল’।

আমাদের সুশীলতা ফলপ্রসূ হতো যদি আমাদের পিআর (PR) শক্তিশালী হতো, মিডিয়া সেল শক্তিশালী হতো কিংবা প্রোপাগাণ্ডা সেল থাকত এবং আমরা ন্যারেটিভ তৈরি করতে পারতাম। আমাদের কিছুই নেই, তবে সুশীল হয়ে কী লাভ? ওরা রাস্তার কুকুরের মতো ঘেউ ঘেউ করছে, আবার ন্যারেটিভ তৈরি করছে—মানুষও সেটা গিলছে। কারণ ওদের পিআর, মিডিয়া সেল এবং প্রোপাগাণ্ডা সেল অত্যন্ত শক্তিশালী।

ম্যাডাম বেগম খালেদা জিয়া বাংলাদেশকে সুন্দর করে সাজাতে গিয়ে র‍্যাব তৈরি করেছিলেন। নিজ দলের বহু নেতা-কর্মী এই র‍্যাবের হাতে শেষ হয়েছিল। ম্যাডাম ভেবেছিলেন তাঁর চিন্তার মতোই হাসিনার চিন্তা হবে। দিন শেষে হাসিনা আরও বড় বেওয়ারিশ বাহিনী গঠন করে বিএনপিকে চুবানি দিল। অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

প্রধানমন্ত্রীর আশেপাশে ত্যাগী বা রাজপথের কাউকেই পাচ্ছি না। বিদেশ থেকে ডিগ্রি, পিএইচডি বা টকশো করে এসে যদি প্রধানমন্ত্রীর পাশে থাকার ক্রাইটেরিয়া হয়, তাহলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মেধাবী সন্তানেরা রাজপথে থেকে একাডেমিক ক্যারিয়ার নষ্ট করল কেন? এখনো সময় আছে। অতীত থেকে শিক্ষা নিতে হবে। বিএনপির তৃণমূলের জনরোষ ঠেকান, তা না হলে আমরা অনেক বিপদে পড়ব। এই বিষয়গুলো জামায়াতপন্থী বিএনপিরা বুঝবে না। আমরা ‘আসল বিএনপি’পন্থীদের জনাব তারেক রহমানের পাশে চাই।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top