সাইফুল্লাহর বাড়িতে আগুন ও আগামীর নীরবতা: একটি আত্মঘাতী রাজনীতির খতিয়ান

গত পরশু ছাত্রশক্তির সাইফুল্লাহর বাড়িতে আগুন দেয় আওয়ামী লীগের ষণ্ডারা। সেটা নিয়ে তেমন একটা সাড়াশব্দ আসেনি। এই নীরবতা অবশ্য প্রত্যাশিতই ছিল।

জুলাইয়ের পর বারবার একটা আলাপ উচ্চারণ করেছি—বিএনপি আর ছাত্রদের মাঝখানের বিদ্বেষ মোটাদাগে ক্ষতিকর। রাজনীতিতে মতভেদ থাকবেই, সেগুলো নিয়ে সমালোচনা হবে; কিন্তু সেটাকে ঘিনঘিনে পর্যায়ে নিয়ে গেলে আখেরে ক্ষতিগ্রস্ত হবে সবাই। এনসিপির (NCP) মধ্যে সিনিয়রিটি কম, অভিজ্ঞতাও কম; কিন্তু তাদের ঘাড়ে বন্দুক রেখে বা উসকে দিয়ে লাভের লভ্যাংশ অন্যরা ঘরে নিয়ে গেছে। অথচ স্কেপগোট (বলির পাঁঠা) হবে এরাই।

সাইফুল্লাহর বাড়িতে আগুন লাগানোর ঘটনায় এই নীরবতা সেই একই সিলসিলার অংশ। এই জিনিস যে এখানেই থামবে না, সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। এটি আরও বাড়বে—আশঙ্কার কথা হচ্ছে এটাই। শেষ পর্যন্ত কেউ কারো পাশে দাঁড়াবে না।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top