আলেমদের আস্থায় বিএনপি: কেন কওমি ঘরানা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ মওদুদিবাদকে প্রত্যাখ্যান করে?

আমি এই কদিনে একটা ব্যাপার খেয়াল করছি, জামাতিরা এদেশের কওমি ঘরানার সকল আলেমকে—বিশেষ করে যারা মওদুদিবাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে এদেশের মুসলমানদের সতর্ক করেছেন—তাদের বিরুদ্ধে যাচ্ছেতাইভাবে অনলাইনে হেন কোনো গালাগালি ও অশ্রাব্য শব্দ নেই যা তারা উচ্চারণ করেনি। অনেক জামাতিকেই আবার খুব হতাশ হয়ে লিখতে দেখেছি, “জামাত খারাপ, কিন্তু তাই বলে বিএনপিকেই বা কেন হুজুররা পছন্দ করে?”

তাদের জন্য এই ভিডিও—কেন এদেশের হক্কানি আলেমরা সবসময় বিএনপির পাশে ছিল। প্রেসিডেন্ট জিয়া, বেগম জিয়া হয়ে তারেক রহমান—সবাই এদেশের আলেমদের সর্বোচ্চ ইজ্জত দিয়ে গেছেন। এই ভিডিওতে যেমনটা দেখা যায়, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থেকে আলেমদের বসিয়ে রেখে তাদের কথা শুনছেন। কদিন আগেই দেখেছি তারেক রহমান মঞ্চে ইমাম সাহেবকে ডেকে এনে সামনে বসতে দিয়েছেন, হেফাজতে ইসলামের মুরুব্বীকে মন্ত্রিসভার শপথে দাওয়াত দিয়েছেন, দেশের যাবতীয় ইসলামিক সিদ্ধান্ত কওমি আলেমদের পরামর্শে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top