হারুপার্টির ‘যোগ্যতা’ ও তুষ্টির রাজনীতি: একটি স্যাটায়ার

আমি আগেই বলেছিলাম, জামায়াত ও এনসিপির ‘হারুপার্টি’ অংশটি কোনোভাবেই চায় না বিজয়ীরা পুরো পাঁচ বছর সংসদে থাকুক। পরাজয়ের গ্লানি আর রাজনৈতিক ইনফেরিয়র কমপ্লেক্স (হীনম্মন্যতা) তাদের এমন পর্যায়ে নিয়ে গেছে যে, তারা সকাল-বিকাল তো বটেই, এমনকি মধ্যরাতেও সরকার আর সংসদ ভেঙে দেওয়ার স্বপ্নে বিভোর থাকে।

আমার সুচিন্তিত বিবেচনায়, সরকারের উচিত এই ‘হারুপার্টি’ অংশটিকে কোনো না কোনোভাবে ব্যস্ত রাখা এবং তাদের যথাযথ মূল্যায়নের ব্যবস্থা করা। তারা যেন নিজেদের অবহেলিত মনে না করে, সেজন্য তাদের ‘যোগ্যতা’ অনুযায়ী কিছু বিশেষ দায়িত্ব দেওয়া যেতে পারে। যেমন—

  • সরকার যেমন চরমোনাই পীর সাহেবকে দিয়ে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার মহৎ কাজটি করিয়েছে, একইভাবে অন্যান্যদেরও মাঠ পর্যায়ে কাজে লাগানো যায়।

  • তুষার সাহেবকে নিয়মিত দায়িত্ব দেওয়া যেতে পারে আবাসিক হোটেলগুলোতে অভিযান চালানোর জন্য। এতে তাঁর অভিযানের নেশাটাও মিটল, আবার সমাজও ‘শুদ্ধ’ হলো।

  • নাসিরুদ্দিন পাটোয়ারীকে দেওয়া যেতে পারে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী বিশেষ অভিযানের নেতৃত্ব। তাঁর যে তেজ, তাতে উদ্যান মুহূর্তেই মাদকমুক্ত হয়ে যাবে বলে আশা করা যায়।

  • আর শিশির মনির সাহেবকে দায়িত্ব দেওয়া যেতে পারে ‘বছরের সেরা টিকটকার’ পুরস্কার বিতরণের। ডিজিটাল এই যুগে টিকটকারদের উৎসাহ দিতে তাঁর চেয়ে যোগ্য ব্যক্তি আর কে হতে পারে?

এভাবে যদি এই হারুপাট্টিদের প্রত্যেকের যোগ্যতার সঠিক মূল্যায়ন করা হয়, তবে আমার বিশ্বাস—তারা অনেক শান্ত ও খুশি থাকবে। দিনরাত সংসদ ভেঙে দেওয়ার জিকির না করে তখন তারা নিজ নিজ ‘অ্যাসাইনমেন্ট’ নিয়ে ব্যস্ত থাকবে। এতে দেশের রাজনীতিতে যেমন স্থিতিশীলতা আসবে, তেমনি বিনোদনেরও কোনো অভাব হবে না।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top