যে লোক নিজের এলাকার ম্যান্ডেট পায়নি, সেই লোক এখন পুরো বাংলাদেশের ম্যান্ডেট নিয়ে কথা বলে

একটা দলের একজন ‘সর্বোচ্চ বিজ্ঞাপন’ আছে, যিনি একসময় বিএনপির বর্ষীয়ান নেতা নাসির চৌধুরীর এজেন্ট ছিল। পরবর্তীতে সেই বিজ্ঞাপন একসময় বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের আশেপাশে ঘুরঘুর করেছে প্রায় ৬ বছর। সেই লোক এখন একটা দলের সর্বোচ্চ বুদ্ধিজীবী; এই বুদ্ধিজীবীকে ওই ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রতিদিন তুলোধুনো করেছেন।

এই ‘সর্বোচ্চ বিজ্ঞাপন’ আবার নির্বাচনে বিএনপির একজন মুক্তিযোদ্ধার কাছে ৬০ হাজার ভোটে পরাজিত হয়েছে। যে লোক নিজের এলাকার ম্যান্ডেট পায়নি, সেই লোক এখন পুরো বাংলাদেশের ম্যান্ডেট নিয়ে কথা বলে; সেই বিজ্ঞাপনের নাম শিশির মনির।

হামিদুর রহমান আজাদ একটা দলের লিয়াজোঁ কমিটির সর্বোচ্চ নেতা; অথচ সেই নেতাই বিএনপির একজন তৃতীয় স্তরের নেতার কাছে ৪০ হাজার ভোটে পরাজিত হয়েছে। সেই হামিদুর রহমান আজাদ আজ বলে—আগামীকালই বিএনপি সরকারের শেষ দিন! যে রাজনীতিবিদ নিজের এলাকার জনগণের হাতেই জুতাপেটা খেয়েছে, সেই নেতা পুরো বাংলাদেশের মানুষের ঠিকাদারি নিয়ে বিপুল ভোটে নির্বাচিত সরকারকে হুমকি দেয়।

আবার গতকাল দেখলাম গোলাম পরওয়ার জনগণের ভোটে পরাজিত হয়ে চোরের মতো সংসদে গিয়ে সেলফি তোলে। একটা দলের সেক্রেটারি, লিয়াজোঁ কমিটির নেতা এবং সর্বোচ্চ বিজ্ঞাপন যদি হয় এই মানের—তাহলে সেই দলের কর্মীদের কোয়ালিটি কোন পর্যায়ের, সেটা বুঝতে খুব বড় ডিগ্রি নেওয়ার দরকার নেই।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top