প্রধানমন্ত্রীর উপদেষ্টা কয়েকটি মন্ত্রীর সমান ক্ষমতা নিয়ে বসে থাকা লোকটি (মাহদী আমীন) রাজাকারের পুত্র আরমানের সাথে ছবি তুলে নিজেকে ধন্য মনে করে। ৫ আগস্টের পর সে দেশে আসার পর থেকেই জামায়াতের বিপুল পাওয়ার (ক্ষমতা) বেড়ে যায়। জামায়াতের হাতে মিডিয়া চলে যায়, প্রশাসন চলে যায়; এক কথায় জামায়াত একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে ইউনূস সরকারের মধ্যে। সবচেয়ে মজার বিষয় হলো, রাজাকার-আলবদররা তার নামে এখন পর্যন্ত কোনো গালিগালাজ করেনি। রাজাকারের বাচ্চারা তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জাইমা রহমান—কাউকে গালিগালাজ থেকে রেহাই দেয়নি; অথচ তাকে তারা পুজো করে।
তার কারণে তুলি আপা বিজয়ী হয়ে এই আসন থেকে বের হয়ে আসতে পারেননি। তার আশ্রয়-প্রশ্রয়ে অনিক, বান্না, নাসির পাটোয়ারীর মতো টোকাইরা সারাদিন বিএনপিকে গালিগালাজ করে জ্ঞান দান করে। এই লোকটি বিএনপিকে ভিতর থেকে খেয়ে দিচ্ছে, ঢাকাকে জামায়াতের হাতে তুলে দিচ্ছে। তার তত্ত্বাবধানে একটা বিশ্ববিদ্যালয়েও ভালো করতে পারেনি ছাত্রদল। তার ছত্রছায়ায় ও সাহসে বলীয়ান হয়ে জামায়াত-শিবির প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কারচুপি করেছে; ভিতর থেকে সে সহযোগী ছিল রাজাকারদের। মির্জা আব্বাস সাহেবের মতো নেতাদেরকে দল থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে এই ভুয়া ডঃ গুপ্ত সদস্য। সে জামায়াতের পারপাসে (উদ্দেশ্যে) কাজ করে।