তারেক রহমানের রাজনৈতিক স্ট্র্যাটেজি: কাঁটা দিয়ে কাঁটা তোলা এবং আ.লীগের কফিনে শেষ পেরেক

যারা জনাব তারেক রহমানের রাজনীতি ও স্ট্র্যাটেজি ধরতে পারেনি, তারা আসলে শুধু কাগজে-কলমে রাজনীতি করে। পাছা দিয়ে রাজনীতি করে, মাথা দিয়ে না।

চুপ্পুকে কেন রাখল বর্তমান সরকার? এই প্রশ্ন ওঠারই কারণ নেই। কারণ অন্তর্বর্তীকালীন সরকার এই চুপ্পুর কাছ থেকেই শপথ নিয়ে দেশ চালিয়েছে। জামাতি গংরা জানে চুপ্পুকে কেন তারেক রহমান রেখেছেন। শুধুমাত্র বিরোধিতা করতে হবে বলেই তারা বিরোধিতা করছে। কিন্তু মাথা খাটালে ওনারা বলতেন, চুপ্পুকে আরও রাখা উচিত। বাই দ্য ওয়ে, সংসদে ওয়াক আউট গণতন্ত্রেরই অংশ।

তারেক রহমান চুপ্পুকে রেখে আওয়ামী লীগের রাজনীতিতে পুরোদমে ফুলস্টপ করিয়েছেন। কীভাবে? আসুন দেখি। চুপ্পু আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি আবার আওয়ামী লীগেরই সমালোচনা করলেন। বললেন—দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে আওয়ামী লীগ, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে আওয়ামী লীগ, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী রেজিমের পতন ঘটেছে, এই নির্বাচনে বিএনপি জিতে গণতন্ত্রের পথ সহজ করেছে।

এই কথাগুলো চুপ্পু অন্য কোনো সাধারণ জায়গায় দাঁড়িয়ে বলেননি। চুপ্পু বলেছেন মহান জাতীয় সংসদে। এসব বক্তব্য যেমন নিউজ মিডিয়ায় ডকুমেন্টারি হিসেবে থাকবে, তেমনি যতদিন বাংলাদেশ নামক রাষ্ট্র থাকবে, ততদিন জাতীয় সংসদ ভবনের নথিতে এই বক্তব্যগুলো থাকবে। আওয়ামী লীগ যদি ফিরেও আসে, তাকে এসব মাথায় নিয়েই রাজনীতি করতে হবে।

খোদ আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি আওয়ামী লীগের কুকীর্তির সাক্ষী দিচ্ছেন; তাও রাজসাক্ষী! এটা কি ইতিহাসে বিরল না? চুপ্পুর এই বক্তব্যগুলো আওয়ামী লীগের ফিরে আসাকে ফুলস্টপ করেছে। অল ক্রেডিট গোজ টু মিস্টার প্রাইম মিনিস্টার। তারেক রহমান কাঁটা দিয়ে কাঁটা তুলছেন। এটা যদি না বুঝে গকগক করেন, তাহলে রাজনীতি করার দরকার নেই।

চুপ্পুকে রাখা আমাদের জন্য পৈশাচিক আনন্দ। এটা বিএনপির রাষ্ট্রপতি দিয়ে করালেও এত আনন্দ পেতাম না। সাপও মারলেন, লাঠিও ভাঙলেন না জনাব তারেক রহমান।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top