আপনাদের কি এখনো এটা মনে হয় না?
দলের সর্বোচ্চ পর্যায়ে অধিষ্ঠিত কয়েকজন ব্যক্তি সুপ্রিম লিডারকে প্রতিনিয়ত এটাই বোঝাচ্ছে— “ভাইয়া, নির্বাচনে তো জিতছেন; চলেন এখন শফিক আর ক্যাচরা পেটমোটার বাসায় যাই, জনগণ এতে খুশি হবে।” “ভাইয়া, নেতাদের জামায়াতের বিরুদ্ধে কিছু বলতে দিয়েন না, জনগণ কিন্তু নাখোশ হইবো।” “ভাইয়া, শোক প্রস্তাবে রাজাকারদের নাম ঢুকায় দেই, এতে বিরোধীদল আমাদের ‘দুলাভাই’ ডাকবো।”
এমন আরও অসংখ্য চাটুকারিতাপূর্ণ কথা। এসব জিনিস শুনতে হয়তো খারাপ না; কিন্তু মূল সমস্যা হলো—গত দেড় বছর এবং নির্বাচনের সময় বিএনপিকে তারা সমর্থন দেয়নি যাদের রাজাকারের দলের প্রতি সামান্যতম সহানুভূতি আছে। ভোট ও সমর্থন দিয়েছে তারা, যারা চরম এই অপশক্তির ঘোর বিরোধী। যারা প্রয়োজনে এক চামচ বিষ খাবে, তবুও এই স্বাধীনতাবিরোধী, ভণ্ড আর মুনাফেকদের মেনে নেবে না।
তাই তাদের এসব কর্মকাণ্ড দেখলে সাধারণ সমর্থকদের বুক ফেটে যায়, আর বিপরীতে ‘জামাইত্তা জোম্বিদের’ মোরাল শক্তি বাড়ে।