আজকে ইন্ডিয়াতে হাদির খুনি ফয়সাল করিম গ্রেফতার হয়েছে। এখন আপনি বলেন তো, ইউনূসের সরকার এতদিন ক্ষমতায় ছিল কিন্তু এতদিন সে কেন গ্রেফতার করতে পারল না? আর যখন একটা নির্বাচিত সরকার আসল, তার ২০ দিনের মধ্যে কেন হাদির খুনি গ্রেফতার হয়ে গেল? দিস ইজ দ্য পাওয়ার অফ ফাইনেস্ট ফরেন ডিপ্লোমেসি।
হাদি খুন হবার পর জুলকারনাইন সায়ের বারবার বলেছে—খুনিরা ইন্ডিয়াতে পালিয়ে যাচ্ছে; এবং পালিয়ে যাওয়ার পরেও সে তা জানিয়েছিল। অন্যদিকে, এই জামায়াতী প্রোপাগান্ডিস্ট পিনাকি পোদ্দাররা বারবার করে বলছিল যে না, খুনিরা পালিয়ে যায়নি, তারা বাংলাদেশেই আছে। এ কথা বলার মাধ্যমে তারা মূলত আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে এবং জনগণকে মিসগাইড করতে চেয়েছে। আদতে হাদির খুনিদের কূটনৈতিকভাবে ধরার সব প্রসেস বন্ধ করে দিয়ে এরা মানুষের মনোযোগ আন্দোলনের প্রতি ধাবিত করার চেষ্টা করেছে এবং এভাবেই প্রোপাগান্ডা দল হাদির খুনিদের সেফ এক্সিট দিয়েছে।
দেখেন ভাই, শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছিল। দেশের মানুষের কাছে সব ধরনের গ্রহণযোগ্যতা হারিয়ে সে ইন্ডিয়ার সাহায্য নিয়ে, তাদের মদদপুষ্ট হয়ে বাংলাদেশটাকে শোষণ করতে চেয়েছিল। বিএনপি তখনও বলেছে, এখনও বলছে—বিএনপি বারবার করে বলছে বাংলাদেশের দরকার একটা দক্ষ ফরেন পলিসি, যেখানে কোনো দেশ আমাদের শত্রু হবে না, প্রভুও হবে না। ‘উইন-উইন ডিপ্লোমেসি’ করে বিএনপি বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করবে। অথচ বিএনপির এই ফাইনেস্ট ডিপ্লোমেসিকে জামায়াতী প্রোপাগান্ডা দল, বিশেষ করে এই পিনাকি পোদ্দাররা বারবার বিএনপিকে আওয়ামী লীগের দোসর হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে।
গণতন্ত্রের মূল শক্তিটা এখানেই। আপনার দেশের অপরাধী আপনার শত্রু দেশেও লুকিয়ে থাকতে পারে; কিন্তু জাতিসংঘের জেনেভা কনভেনশন অনুযায়ী আপনার শত্রু দেশও আপনার সেই অপরাধীকে ফেরত দিতে পারে বা গ্রেফতার করতে পারে। এটাই ফাইনেস্ট ফরেন ডিপ্লোমেসি। হাদিকে হত্যা করার পরে প্রোপাগান্ডিস্টরা হাদির লাশ বিক্রি করে রাজনৈতিক ব্যবসা করার চেষ্টা করেছে। কেন, আপনাদের মনে নেই? নাহিদ এবং শফিকুর রহমান একটা মিথ্যা মেয়েকে হাদির বোন সাজিয়ে নিয়ে এসে ভোট চেয়েছে। তারা কখনোই হাদি হত্যার বিচার চায়নি। তারা এটাও চেয়েছে যে, বিএনপি যেন কখনোই হাদি হত্যার সঠিক বিচার করতে না পারে। হাদি ইস্যুটাকে জিইয়ে রাখতে পারলেই তারা বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে নিজেদের রাজনৈতিক ক্যারিয়ারটাকে টিকিয়ে রাখতে পারবে এবং বিএনপির ঘাড়ে বন্দুক রেখে দেশকে অস্থিতিশীল বানাতে পারবে। এটাই তাদের রাজনীতি।
অথচ সৃষ্টির কী লীলাখেলা দেখেন, বিএনপি ক্ষমতায় আসার মাত্র ২০ দিনের মধ্যে ইন্ডিয়াতে হাদির খুনিরা গ্রেফতার হয়ে গেছে। সেখানে হাদিদের গ্রেফতারের মাধ্যমে বিএনপি দেখিয়ে দিয়েছে ফরেন ডিপ্লোমেসি কী জিনিস। এখন অনেকেই বলবেন—তাহলে শেখ হাসিনাকে আনছ না কেন? শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন কবে করবা? আরে ভাই, আপনারা তো এতদিন বলে এসেছেন হাদির খুনিদের বিএনপি ধরতে পারবে না, ধরবে না। পরোক্ষভাবে আপনারা এটাও বলতে চেয়েছেন যে হাদির খুনের জন্য বিএনপি দায়ী। অথচ আমরা মাত্র ২০ দিনের মাথায় হাদির খুনিদের গ্রেফতার করিয়েছি। তাই একটু সময় দেন। যে কাজের মানুষ, সে মুখে কথা কম বলে, কাজের কাজ বেশি করে। ক’টা দিন অপেক্ষা করেন, দেখেন খুনি হাসিনার কী পরিণতি হয়।