বোরকা পরা, নিকাব দেওয়া ডান পাশের মেয়েটার নাম উম্মে সালমা; ডাকসুতে শিবির প্যানেল থেকে কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে। পাশের মেয়েটি পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের। ছবিটি উম্মে সালমা ফেসবুকে পোস্ট করেছে, সেখানে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার লিখেছেন— “নিয়ে আসেন আমার জন্য”। বাকিদেরও বেশ কিছু আপত্তিকর কমেন্ট রয়েছে। অনলাইনটাকে শিবির এবং তাদের গুপ্ত নেতা-কর্মীরা প্রতিনিয়ত এভাবে বিভিন্ন বট আইডি দিয়ে নারীদের গালাগালি করতেই ব্যবহার করে আসছে। তাদের চরিত্রই এটা!
“নিয়ে আসেন আমার জন্য”— এটা সে কোন মানসিকতায় বলছে? (যদিও জিএস মানসিক রোগী, আমরা অনেক আগে থেকেই বলি)। তারপর সে একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধি, যে কিনা এমনিতেও পাগলের মতো যা খুশি বলে বেড়ায়; সেটা এখন দিন দিন সীমা ছাড়িয়ে এমন বেপরোয়া পর্যায়ে এসে ঠেকেছে যে একজন নারীকে নিয়ে প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করতেও দ্বিধা করছে না!
এখন সালাউদ্দিন আম্মার এবং বাকিরা যদি বলে এটা মজা করে বলেছে, তবে দুঃখিত; একজন নারী হিসেবে আমি তা কখনোই মানব না! নারী কোনো পণ্য নয় যে সে এইভাবে বলার ক্ষমতা রাখে, তা-ও আবার একটি দায়িত্বশীল জায়গায় থেকে!
হায় সেলুকাস! এমন মানসিকতার ব্যক্তি আবার আসে সারাদিন সবার সব বিষয়ে ভুল বের করে মব করে বেড়াতে!