২০২৩ সালের জুনে আওয়ামী লীগ আমলে এই গোপালগঞ্জে বিএনপি জেলা সমাবেশ করেছে। তারপর এই ২০২৫ সালের ২৫শে ফেব্রুয়ারিতেও এই গোপালগঞ্জে কোনো প্রটেকশন ছাড়াই বিএনপি মহাসমাবেশ করেছে, যেখানে প্রধান অতিথি ছিলেন আসাদুজ্জামান রিপন এবং শামা ওবায়েদ।
বিএনপির তৃতীয় সারির নেতারাও প্রটেকশন ছাড়াই বুক চিতিয়ে গোপালগঞ্জে মহাসমাবেশ করেন; অথচ তার কিছুদিন আগেই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা দিদার ভাইকে হত্যা করা হয়।
আন্দোলনের পাওয়ার হাউস এই বিএনপি, তাই এই বিএনপিকে মজলুমদের পাশে দাঁড়াতেই হবে। কারণ এই গোপালগঞ্জে বিএনপি ছাড়া অন্য কোনো দলের ন্যূনতম সাংগঠনিক অবস্থান নেই। এই গোপালগঞ্জেই আওয়ামী লীগ আমলে বিএনপির কয়েকজন উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন। সুতরাং, বিএনপি ছাড়া উপায় নেই।