ড. ইউনুস হতে পারতেন নেলসন ম্যান্ডেলা; হয়েছেন ড. ইউনুস; তিন শুন্য অর্জন করেছেন

ড. ইউনুস হতে পারতেন নেলসন ম্যান্ডেলা; হয়েছেন ড. ইউনুস; তিন শুন্য অর্জন করেছেন। দেশকে আদব শুন্য করেছেন, সংস্কার শুন্য করেছেন, মানবতা শুন্য করেছেন। তারেক রহমান হতে পারেন নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কম্বিনেশন। তা যদি তিনি হতে পারেন, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। হতে পারেন কিনা সেটাই এখন দেখার ব্যাপার।

সরকার, শেখ রবিউল আলম, এবং নৌ পুলিশকে ধন্যবাদ। তাদের আন্তরিক চেষ্টায় পদ্মা নদীতে বাস পড়ার পরও কেউ হতাহত হয়নি। ফেরিতে ওঠার আগে নৌ পুলিশ যাত্রীদের ব্যারিকেড দিয়ে নামিয়ে দেয়। আইভী রহমানের জামিন আইনের শাসনের পথে যাত্রা। আইন মন্ত্রী এবং বিচার বিভাগকে ধন্যবাদ। জামিন মানে বিচার থেকে মুক্তি নয়, বরং জামিনে থেকে বিচারের মুখোমুখি হওয়া । এতে সরকারের সাশ্রয় হয় এবং ইমেজ বাড়ে। এখনো জামিনে মুক্তি পেয়ে জেল গেটে গ্রেফতার হচ্ছেন, কিন্তু কমে আসছে। অনেক বয়স্ক রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, সংস্কৃতিকর্মী জেলে আছেন যারা জামিন পেতে পারেন। তাদের কেউ জেলে স্বাভাবিকভাবে মারা গেলেও সরকারকে দুর্নাম বয়ে বেড়াতে হবে বছরের পর বছর। রামিসার হত্যাকরীদের সর্বোচ্চ সাজার রায় হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ। বিদ্যুতের দাম বাড়ানো হলেও প্রথম ৭০ ইউনিট অপরিবর্তিত। এতে কম ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র পরিবারগুলো। বিদ্যুৎ মন্ত্রীকে ধন্যবাদ। বিদ্যুতের উৎপাদন বাড়াতে হবে। ব্রাজিল আর্জেন্টিনা খেলার সময় বিদ্যুৎ গেলে খবর আছে। এরকম কোন ম্যাচে যদি আর্জেন্টিনা বা ব্রাজিল হারে দোষ হবে বিদ্যুতের। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে ধন্যবাদ মাত্র ৪০ কোটি টাকায় বিশ্বকাপের সবগুলো ম্যাচের সম্প্রচারস্বত্ত্ব নিশ্চিত করায়। খুব কম মানুষই এত ভালো কাজের প্রশংসা করবে – প্রশংসা করার ব্যাপারে আমরা বড়ই কৃপণ।

ফেসবুক মজার জায়গা। একজনের প্রশ্ন যুক্তরাষ্ট্রের সাথে ডঃ ইউনূসের চুক্তির পর আমরা কি এখন পূর্ব যুক্তরাষ্ট্র? তারা পশ্চিম যুক্তরাষ্ট্র? এক একটিভিস্ট এর সিরিয়াস পোস্ট বঙ্গবন্ধু ইংরেজী জানতেন না দেখে ইংরেজী পত্রিকার ৩ মিলিয়নকে ৩০ লক্ষ বলেছিলেন। হাসবো নাকি কাঁদবো? এক নেতা বলেছেন সহযোদ্ধাদের বিপদে ঘরে চুড়ি পরে বসে থাকবেন না। একজনের প্ৰশ্ন তাহলে বাকি সময় কি তিনি চুড়ি পরেন? যেভাবে নব্য নেতারা ইংরেজী স্কিল দেখানোর চেষ্টা করছেন যেকোন সময় কেউ একজন বলতে পারেন ইফ ইউ ডিম্ মি, আই সিদ্ধ ডিম্ ইউ।

পে স্কেল বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি তেমন বাড়বে না। আর মূল্যস্ফীতি বাড়ুক বা না বাড়ুক পে স্কেল বাস্তবায়ন করতে হবে। সিপিডির চেয়ে দেশের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা গুরুত্বপূর্ণ। তারা দেশের ফুসফুস। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সরোয়ার তুষারকে ধন্যবাদ। তার সাথে একমত। সরকার এবং তামিম ইকবালের বোর্ড বাংলাদেশের ক্রিকেটকে বিপর্যয়ের মুখে ফেলছে। বোর্ডে কোন উগ্র নেই, সব ভদ্র মানুষ, এটা কোন কথা !! উগ্রদের প্রতি বৈষম্য। তার উপর ক্রিকেটারদের ব্যাপক সম্মান দেয়া হচ্ছে। তার ধাক্কায় পাকিস্তানের মত দলকে কোন সম্মান না করে গরু হারা হারাচ্ছে। এতে ভবিষ্যতে অন্য দেশগুলো বাংলাদেশের সাথে খেলতে ভয় পাবে। ক্ষতি হচ্ছে না ক্রিকেটের?
জামায়াতকে ঠিক করতে হবে তারা কি ৭৭ আসনে বিজয়ী হয়েছে, নাকি ১৮০ আসনে বিজয়ী হচ্ছিলো, নাকি ২২০, নাকি আমির সাহেবের আসন ছাড়া সব আসনে। স্বপ্নে যখন খাওয়া , পোলাও খাওয়াই উচিত। আমার ধারণা ৩২ আসন। জামায়াতের নেতারাই নির্বাচন নিয়ে একেকজন একেক কথা বলে আমাদের মধ্যে কনফিউশন ঢুকিয়েছেন। আমরা তাদের উপর আস্থা রাখতে চেয়েছিলাম।

জামায়াতের কয়েকজন নেতা সংসদ সদস্য হিসাবে তাদের বেতন ওয়াকফ করে দিচ্ছেন। ভালো ভালো। এদিকে তাদের হলফ নামা দেখলে মনে হয় নুন আনতে পান্তা ফুরায়। ট্যাক্স ও দেয় কম। বেতন ওয়াকফ করলে কি ট্যাক্স দিতে হবে? তারা চলেন কিভাবে? কত কষ্ট করে তারা ওমরাহ করেন, ৯০ গরু কোরবানি দেন, পোলাও কোর্মা খান, গাড়িতে চড়েন !!! ইসলামী ব্যাংক তাদের থেকে নিয়ে গেলেতো বিপর্যয়। হাদিয়া আসবে কোথা থেকে?
জামায়াতের অনেক কর্মী কুমিরের শেয়াল ছানা দেখানোর মত। একই বাচ্চা সাতবার দেখালে ৭ টি বাচ্চা। তাদের কিছু কর্মী কখনো সাধারণ নাগরিক, কখনো সাধারণ গ্রাহক ফোরাম, কখনো অসাধারণ জামায়াত কর্মী, কখনো অসাধারণ মার্সিডিজ রিকশার পেছেন দৌড়ানো দৌড়বিদ, কখনো আবার আদ দ্বীনের সাধারণ রোগী ফোরামের সদস্য। যখন যা দরকার।। একই অঙ্গে কতরূপ।

আদ দ্বীন হাসপাতালের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। সেজন্য তাদের ক্ষতিপূরন দিতে হবে। ঢেলে সাজাতে হবে। কিন্তু লাইসেন্স স্থগিত কোন সমাধান নয়। আদ দ্বীন অন্যতম বেসরকারী মেডিক্যাল কলেজ হাসপাতাল। হাজার হাজার রোগীর জীবনও তারা বিভিন্ন সময় বাঁচিয়েছে তাও মনে রাখতে হবে। তাদের মেডিক্যাল শিক্ষার মানও ভালো। আদ দ্বীন হাসপাতালের সেবা এবং শিক্ষা যেন ব্যাহত না হয়।

জমিয়তে ইসলামী ২০২৬ এর নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্রে বড় অবদান রেখেছে। চরমোনাইর পীর সাহেবের দলও। বিএনপির অবশ্যই তাদের সম্মানিত করা উচিত। এই মানুষগুলো আন্তরিক ভাবে সাহায্য করলে ধর্মীয় গোঁড়ামিও কমিয়ে আনা সম্ভব। মুসলমান প্রধান দেশে ধর্মীয় গোড়ামি কমিয়ে আনতে ভালো মনের মুসলমানদের সাহায্যই নিতে হবে

তিনজন শিকারী শিকারে গেছেন। তারা খুব ক্ষুধার্ত। তিনজনের বন্দুকে তিনটা গুলি অবশিষ্ট। দুইজন ইকোনোমিস্ট। একজন সাধারণ মানুষ। একটা হরিণ দেখে এক ইকোনোমিস্ট গুলি করলো। গুলি এক হাত বাম পাশ দিয়ে বেরিয়ে গেল। আরেক ইকোনোমিস্ট গুলি করলো। এক হাত ডান দিয়ে বেরিয়ে গেল। সাধারণ মানুষটি এবার গুলি করলো। একদম হরিনের মাথায়। দুই ইকোনোমিস্ট আনন্দ করবে কি, সাধারণ মানুষটাকে কি বকা!!! আপনি গুলি করলেন কেন? আপনি একটা বোকা। এজন্যই দেশের এই অবস্থা। আমাদের একটা গুলি বাম দিক দিয়ে গেছে। একটা গুলি ডান দিক দিয়ে। গড় করলে আমাদের গুলি হরিনের মাথার মধ্যে দিয়ে গেছে। হরিণ তাতেই মারা যেত। আপনার গুলি সম্পদের অপচয়।!!! আমাদের সিপিডি টিআইবি তারাও থিওরী নির্ভর। বাস্তবতার সাথে তাদের সম্পর্ক কম। তাদের সেট থিওরি আছে, সেট প্রশ্ন আছে। উত্তর যাইহোক ফলাফল হচ্ছে মূল্যস্ফীতি বাড়বে, সুশাসন কম। আফসোস।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top