ফাঁকা আওয়াজ দিওনা কথায় কথায়, ওই শুয়ে থাকা দ্বিতীয় কফিনে শহীদ ওয়াসিম শুয়ে আছে ভুলে যেও না।

আজকে এনসিপির নেতারা সবাই বলছে তাদের ১৭ই জুলাইয়ের ইমাম তারেক রেজাকে গ্রেফতার করা হয়েছে কেনো….?

তোমরা ১৭ই জুলাই ইমাম বলে যার জন্য সাফাই গাইতেছো ওই ১৭ই জুলাই ইমামের সামনে যে কফিন গুলো আছে। সেখানে দ্বিতীয় কফিন’টা ছিলো চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিমের ভুলে যেও না…..

তোমরা বলতে চাচ্ছো যে এনসিপির সবচেয়ে ভদ্র ছেলেটাকে এ্যারেস্ট করা হয়েছে তোমাদের সেই ভদ্র ছেলের পাশে দাঁড়িয়ে নাসির উদ্দিন পাটোয়ারী সবচেয়ে বড় মিথ্যাচার এবং অশ্লীল বক্তব্য দিচ্ছিলো কই তোমাদের সেই ভদ্র ছেলে রেজা তখন কেন তাকে থামালো না…?

আমরা এবং পুরো জাতি দেখলো ওই রেজা ভদ্র ছেলেটা নেতৃত্ব দিয়ে ঝিনাইদহে অস্ত্র মহড়া দিয়ে সেখানে আরো সন্ত্রাসের উগ্রবাদ ছড়ালো এরপর তোমরা থানা ঘেরাও দিলে থানায় মামলা করতে গেলে। তোমাদের মামলা পুলিশ প্রশাসন একসেপ্ট করলো সেই মামলায় ওই অঞ্চলে ঝিনাইদহ থানার বিএনপির অঙ্গসংগঠনের নেতারা আগাম জামিন নিলো।

কিন্তু তোমাদের অস্ত্রপ্রদর্শনী তোমরা যে পাল্টা হামলা করেছো উস্কানি দিয়ে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার কেন আগাম জামিন নিলো না তোমাদের সেই ভদ্র ছেলেটা। তোমরা কি এদেশের আইন আদালতের ঊর্ধ্বে নাকি।

ফাঁকা আওয়াজ দিওনা কথায় কথায় ওই শুয়ে থাকা দ্বিতীয় কফিনে শহীদ ওয়াসিম শুয়ে আছে ভুলে যেও না।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top