ঢাকা মহানগর উত্তর বিএনপি: অভ্যন্তরীণ সংকট ও নেতৃত্বের শূন্যতা

ঢাকা মহানগর উত্তর বিএনপি ঐতিহাসিকভাবেই বিএনপির একটি অভিশপ্ত ইউনিট। আমিনুল ভাই অনেক করেছেন বিএনপির জন্য, এবার আল্লাহর ওয়াস্তে মাফ করুন।

ঢাকা মহানগর দক্ষিণে অতীতে সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাসরা ছিলেন; ভবিষ্যৎ লাইনআপে রফিকুল আলম মজনু, রবিউল ইসলাম নয়ন কিংবা জহির উদ্দিন তুহিনরা আছেন। কিন্তু উত্তরে কে আছেন? মামুন হাসানকে তো সাইডই করে দেওয়া হয়েছে। আমার দেখা ছাত্রদলের সর্বকালের সেরাদের একজন মিজানুর রহমান রাজকেও এখন আর কোথাও দেখা যায় না।

ঢাকা মহানগর উত্তর বিএনপি ঐতিহাসিকভাবেই অভিশপ্ত ইউনিট কিংবা গ্রুপিং-কোন্দলে জর্জরিত বলেই তাবিথ আউয়ালের মতো লোকের ওপর আস্থা রেখেছিলেন বেগম খালেদা জিয়া। সেই তাবিথ আউয়াল সম্ভবত এখন ঢাকা মহানগর উত্তর নিয়ে তেমন মাথা ঘামান না।

গোপালগঞ্জে বিএনপির আহমেদ আজম খানরা মিটিং করে আসেন, কিন্তু কারও টু শব্দ করার সাহসও হয় না; আর ঢাকা মহানগর উত্তরে সালাউদ্দিন আহমেদের মতো নেতাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়! লজ্জা, লজ্জা!

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top