জামায়াতের সংসদ সদস্য মাসুদ সাঈদী ও তাঁর ভাই শামীম সাঈদী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাসের সঙ্গে মালয়েশিয়ায় দেখা করেছেন

জামায়াতের সংসদ সদস্য মাসুদ সাঈদী ও তাঁর ভাই শামীম সাঈদী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাসের সঙ্গে মালয়েশিয়ায় দেখা করেছেন।

জামায়াতের নেতা-কর্মীরা অনলাইনে বলত, মির্জা আব্বাস ভারতে আছেন। তাঁকে হাদি হত্যার সঙ্গে জড়িত বলেও ট্যাগ দেওয়া হয়েছিল। জামায়াতের জোটসঙ্গী এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী মির্জা আব্বাসকে আক্রমণ করেছেন। হাদিকে যেদিন গুলি করা হয়, সেদিন শিবির নেতা সাদিক কায়েম মির্জা আব্বাসকে ট্যাগ দেন। পরে মির্জা আব্বাস হাদিকে হাসপাতালে দেখতে গেলে ইনকিলাব মঞ্চের জুম্মাসহ আরও অনেকে মির্জা আব্বাসের ওপর একটি ‘মব’ সৃষ্টি করেন। অসুস্থ মির্জা আব্বাসকেও তারা ছাড়েনি; দিনের পর দিন নোংরামি করেছে।

একসময় জামায়াতের প্রোগ্রামে মির্জা আব্বাসকে অতিথি করা হতো। বিএনপি-জামায়াত জোটের সময় বিভিন্ন ইস্যুতে মির্জা আব্বাস সমঝোতা করতেন। আমরা বারবার বলি, জামায়াতের আজকের রাজনৈতিক অবস্থানের পেছনে বিএনপির অবদান আছে। বিএনপির কারণেই তারা এত দূর এসেছে; বিএনপির নেতারাই তাদের সহযোগিতা করেছেন।

দেখুন, ৫ই আগস্টের পর অকৃতজ্ঞ জামায়াত সব ভুলে গিয়ে বিএনপি নেতাদের আক্রমণ শুরু করে। মির্জা আব্বাস ভাইকে ‘চাঁদাবাজ’ বলেও প্রচার চালায়। কী রে জামায়াতের মুনাফিকরা, তোমাদের নেতারা মির্জা আব্বাস ভাইয়ের সঙ্গে এখন কীভাবে দেখা করে? যে মানুষটাকে নিয়ে দিনের পর দিন নোংরামি করেছ!

জামায়াত-শিবির স্বার্থের জন্য সবকিছু করতে পারে। আপনাকে ভিলেন বানিয়ে দেবে, আবার দরকার হলে পায়েও ধরবে।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top