ওরা নাকি এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না

ওদের আহমদ আতাউল্লাহ সালমান (গোলাম পরওয়ারের ছেলে) প্রাণের ভয়ে বাপের নাম অস্বীকার করত, বাবার পরিচয় মিথ্যা বলত! ওদের সাদিক কায়েম “নৌকা নৌকা” স্লোগান দিত, লীগের মিছিলের সামনের সারিতে থাকত! ওদের ফরহাদ লীগের ‘পোস্টেড’ নেতা ছিল! ওদের জাহিদুল জুলাই আন্দোলনে নিশ্চিন্তে বাজারে সবজি কিনতে যেত!

তবে বিশ্বাস করুন, হাসিনা যেরকম হিংস্র ছিল, তাতে শিবিরের মতো গুপ্ত পরজীবী হয়ে বেঁচে থাকাকে আমি অন্যায় মনে করি না। সবাই ছাত্রদলের মানসুরা, শিপন, রাকিব, নাসির, আবিদের মতো সাহসী হবে—এমন কোনো কথা নেই।

কিন্তু হাসি পায় বা ভণ্ডামি মনে হয় যখন শুনি—ওরা নাকি এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না! আর রাগ হয় যখন দেখি, ওরা লীগের মধ্যে ঢুকে ছাত্রদের নির্যাতন করে আসছে, আবার এখন সেই ওরাই ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ বা গেস্টরুম কালচারের কথা ছড়ায়।

আর হাসিনার আমলে নিজেদের কাপুরুষতা ঢাকার জন্য ছাত্রদল বা বিএনপির ত্যাগকে বিভিন্ন মিথ্যা অপতথ্য দিয়ে ঢেকে দিতে চায়।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top