আচ্ছা, বিএনপি নেতাদের কি আত্মসম্মানবোধ কম? এখানে তথ্যমন্ত্রী কাকে মনে হচ্ছে? ছবিটা দেখে বোঝার উপায় নেই যে জহির উদ্দিন স্বপন তথ্যমন্ত্রী।
মাহমুদুর রহমানের বসার ভঙ্গি দেখে মনে হচ্ছে সে প্রধানমন্ত্রী, আর স্বপন এলাকার কোনো পাতি নেতা—তাঁর কাছে ধরনা দিতে গেছেন। বিএনপি নেতারা যদি হাতে ধরে এভাবে জামায়াতিদের কাছে নিজেদের ওজন নষ্ট করতে থাকেন, তবে আর কয়েক দিন পর না কেউ দাম দেবে, না কেউ সম্মান করবে, আর না কেউ ভয় করবে।
আর স্বপন ভাই, আপনি একজন মন্ত্রী। আপনার এই ছবিটা দেখে কি একটিবারও গায়ে লাগল না? আজ পর্যন্ত কোনো জামায়াতির সাহস ছিল না আওয়ামী লীগের কোনো মন্ত্রীর সামনে এইভাবে বসার।
আপনার সম্মান কি নষ্ট হয়নি? আপনি যে একজন মন্ত্রী, আপনাকে তো ব্যক্তিত্ব ধরে রাখতে হবে। আপনাকে যদি এভাবে জামায়াতিরা দুই পয়সার দাম না দিয়ে দাপট দেখায়, তাহলে কীভাবে হবে?