সীমান্ত কূটনীতি ও রাজনীতির আসল রূপ

গত ১২ তারিখেই বাংলাদেশের মানুষ গোলাম পরওয়ার, হামিদুর রহমান আজাদ, মামুনুল হক কিংবা ওই শিশির মনিরদের বিপুল ভোটে পরাজিত করেছে। সেই ১২ তারিখেই বাংলাদেশের মানুষ মির্জা ফখরুল, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কিংবা ওই তিস্তার মহানায়ক আসাদুল হাবিব দুলুদের বিপুল ভোটে জয়ী করেছে। এজন্যই শফিকুর রহমানরা যখন গোপনে বৈঠক করেন, ঠিক সেই সময় সালাউদ্দিন আহমেদরা দেশের স্বার্থে চুক্তি করেন।

“দিল্লি নাকি ঢাকা” স্লোগান দিয়ে দূতাবাসে গিয়ে নেতারা ডিনার করেন, আর মির্জা আব্বাস সে সময় হুংকার দিয়ে বলেন, “বাংলাদেশ অশান্ত হলে ওপারও নিরাপদ থাকবে না।” পদ্মা ব্যারেজ ইস্যুতে আজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থ, ওপারকারদের সাথে আলোচনার কিছু নেই।” তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, “ওপার থেকে কোনো অপতৎপরতা চালালে বাংলাদেশ বসে থাকবে না, আগের বাংলাদেশ আর নেই।” মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বাংলাদেশে এখন আর কারও দাদাগিরি চলবে না।”

ঢাকার হলরুমে বসে যারা হম্বিতম্বি করেন, অথচ এই জামায়াত নেতাদের তিস্তাপাড়ের মানুষের পাশে গিয়ে একটা শক্ত কথা বলার মুরোদ হয়নি। অথচ তিস্তা আন্দোলনে যাঁর ডাকে ক্ষণিকের মধ্যে লাখো মানুষ তিস্তাপাড়ে একই মোহনায় মিলিত হয়, সেই আসাদুল হাবিব দুলুও বর্তমান সরকারের মন্ত্রী।

আমি আগেই বলেছি, দেলাওয়ার হোসাইন সাঈদীর জামায়াত আর এই শফিকুর রহমানের জামায়াত এক নয়; শফিকুর রহমানের জামায়াত ক্ষমতার জন্য গোপনে আঁতাত করে। আবার চুক্তির সাপেক্ষে চরমোনাইকে জোট থেকে বের করে দিয়ে সেটা খুব গর্বের সাথে মিডিয়ায় বলে।

সুতরাং, গত ১২ তারিখে বাংলাদেশের মানুষ যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে; সেটার সর্বশেষ উদাহরণ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কিংবা হুমায়ুন কবিরদের এই স্পষ্ট বক্তব্যই। যাকে-তাকে ঢালাওভাবে ট্যাগ দেওয়ার যে রাজনীতি, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ গত ১২ তারিখেই রায় দিয়ে দিয়েছে। সুতরাং, এই বাংলাদেশে আইওয়াশের রাজনীতি আর চলবে না…

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top