বাংলাদেশের রাজনীতিতে অভ্যুত্থান-পরবর্তী চিত্রপট অনেকটা অনিশ্চয়তা ও বিভ্রান্তির আবহে তৈরি হয়েছিল। এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সেক্টর সরাসরি বিএনপির নেতৃত্বে আসে—বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আর সবচেয়ে দৃশ্যমান ও কাঠামোগত সংস্কার হয়েছে এই দুই জায়গাতেই।
বাফুফে: অচলাবস্থা থেকে নীতি সংস্কার
বাংলাদেশ ফুটবল দীর্ঘদিন ধরে দুর্নীতি, লবিবাজি আর নীতি–অভাবে জর্জরিত ছিল। অভ্যুত্থানের পর বিএনপিপন্থী নেতৃত্বে বাফুফে যখন নতুন করে দাঁড়াতে শুরু করে, তখনই দেখা যায় স্বচ্ছতা, জবাবদিহি ও টেকনিক্যাল উন্নয়নমুখী পদক্ষেপ। খেলোয়াড়দের পারিশ্রমিক, লিগ পরিচালনা, আন্তর্জাতিক অংশগ্রহণ—সবক্ষেত্রেই নতুন শৃঙ্খলা এসেছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন: প্রশাসনিক অচলাবস্থা থেকে সেবা কেন্দ্রীকরণ
অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনও বহু বছর ধরে দুর্নীতি ও অকার্যকর ব্যবস্থাপনার কারণে জনবিরক্তির কেন্দ্র ছিল। অভ্যুত্থানের পর বিএনপি-ঘনিষ্ঠ ডা. শাহাদাৎ হোসেন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর পৌরসভার রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনার উন্নতি, এবং পানি ও বিদ্যুৎ সরবরাহে সমন্বয়—এসব ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন এসেছে।
সবচেয়ে উল্লেখযোগ্য উদ্যোগ হলো ‘প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চিকিৎসা’ প্রকল্প। এই ব্যতিক্রমী প্রোগ্রামের মাধ্যমে নগরীর দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মানুষ প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন। এই প্রকল্প শুধু স্বাস্থ্যসেবার দরজা খুলে দেয়নি, বরং চট্টগ্রামের প্লাস্টিক দূষণ কমাতেও সহায়ক ভূমিকা পালন করছে। মেয়র শাহাদাত হোসেন বলেন, “এই উদ্যোগ আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্য দুটোকেই রক্ষা করছে। আমরা চাই, এটা সারা দেশে ছড়িয়ে পড়ুক।”
তবুও একদল সমালোচক আজও “বিএনপির কোনো আদর্শ নেই”, “বিএনপি শেষ”, ইত্যাদি বুলি আওড়াচ্ছেন। বাস্তব চিত্র তাদের বক্তব্যকে প্রতিদিনই খণ্ডন করছে। কারণ যে দল অভ্যুত্থানের পরই দেশের দুটি বড় খাত সংস্কারে নেতৃত্ব দিচ্ছে, সেই দলের রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তোলা মানে অন্ধ বিরোধিতা ছাড়া আর কিছুই নয়।