ওয়ান-ইলেভেন: বিএনপি-জামায়াত সম্পর্কের ইতিহাস

ওয়ান-ইলেভেনের সেই দুঃসময়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সালাউদ্দিন কাদের চৌধুরী, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, লুৎফুজ্জামান বাবরসহ অনেক বর্ষীয়ান বিএনপি নেতা জেলে ছিলেন। সেই সময়ে বিএনপি নেতাদের সঙ্গে তৎকালীন জামায়াতের শীর্ষ নেতারা একই মন্ত্রিসভায় ছিলেন। কিন্তু বিএনপি এবং তাদের নেতাদের সেই দুঃসময়ে জামায়াত সরাসরি বিবৃতি দিয়ে বলেছিল, “তারা বিএনপি এবং বিএনপি নেতাদের কোনো দায় নেবে না।”

বিএনপির শীর্ষ নেতাদের অনুপস্থিতি এবং সংস্কারপন্থীদের কারণে বিএনপি যখন টালমাটাল অবস্থায় ছিল, তখন জামায়াত সুযোগ বুঝে বিএনপিকে সিঙ্গেল আউট ও আইসোলেটেড করার প্রাণপণ চেষ্টা করেছিল। কিন্তু খন্দকার দেলোয়ার হোসেন এবং ব্রিগেডিয়ার হান্নান শাহ’র দূরদর্শী নেতৃত্বের কারণে তারা সফল হয়নি।

অথচ বিএনপি এই জামায়াতের বিভিন্ন ঐতিহাসিক দায়ভার গ্রহণ করেছিল এবং জামায়াতের শীর্ষ নেতারা রাজনৈতিক মামলায় আটক হওয়ার সাথে সাথে বিএনপি সরাসরি বিবৃতি দিয়েছিলো। বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বিভিন্ন সভা-সেমিনারে জামায়াতের পক্ষে জোরালোভাবে কথা বলেছিলেন।

পরবর্তীতে জামায়াতের নেতাদের মুক্তির দাবিতে হরতাল, অবরোধের মতো কর্মসূচিতে বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা সরাসরি মাঠে ছিলেন এবং এসব কর্মসূচি সফল করতে বিএনপির নেতা-কর্মীরা অগ্রভাগে ছিলেন। জামায়াতের এসব কর্মসূচি সফল করতে গিয়ে বিএনপির অনেক নেতা-কর্মী প্রাণ হারিয়েছেন, পঙ্গু হয়েছেন, গায়েবি মামলার আসামি হয়েছেন।

কিন্তু এই জামায়াত এখন সুযোগ পেলেই বিএনপিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, বিভিন্ন নামে-বেনামে ট্যাগ করে। তারা এতটাই অকৃতজ্ঞ, নীচ ও নিমকহারামের জাত। জামায়াতের এই চরিত্র ২০১৭ সালের ১০ এপ্রিল বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া অনুমান করতে পেরেছিলেন এবং ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন, “এরা সুযোগ পেলেই বিএনপি ধ্বংসের রাজনীতি করবে।”

এই ছোটলোক, অকৃতজ্ঞ মিকহারামদের কথা বহুবার ইঙ্গিত করে গেছেন বেগম খালেদা জিয়া। অথচ আজও বিএনপির মধ্যে থাকা কিছূ গুপ্ত নেতারা “বেগম খালেদা জিয়ার বিএনপি ফেরত চাই” বলে মন্তব্য করছে। আমি বারবার বলি, শতবার বলি, যাদের রন্ধ্রে রন্ধ্রে অকৃতজ্ঞতা ও নীচতা, এই নীচ লোকদের সঙ্গ কারো জন্যই ভালো কিছু বয়ে আনবে না। আর এটা বুঝতে বিএনপির দুই দশক লেগেছে।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top