তন্বী নামের ছাত্রদলের এক কর্মীকে নির্যাতন করেছিল ছাত্রলীগের এক কর্মী। ছাত্রলীগ পালিয়েছে, বিএনপি ক্ষমতায় এসেছে।
কিন্তু নির্যাতিত তন্বী এখনও ন্যায়বিচার পাচ্ছে না।
সরকারের যেন তার একটি চুলও বাঁকা করার ক্ষমতা নেই।
কারণ ছেলেটি এখন শিবির করে।
তাহলে আমরা কি ধরে নেব, শফিক সাহেব হলেন তারেক রহমানের ‘মোহন ভাগবত’?
তিনি অনেক শক্তিশালী; কিন্তু যেমন মোদি অনেক বিষয়ে মোহন ভাগবতের কাছে আটকে থাকেন, তারেক রহমানও কি তেমন অবস্থায় আছেন?
নাহলে ছাত্রলীগের কর্মী নির্যাতন করেছে—এটা প্রমাণ হওয়ার পরও ছাত্রদলের কর্মীকে এখনও কেন ফেসবুকে এসে কাঁদতে হবে?
কেন পুলিশ ব্যবস্থা নিতে পারে না?
তারেক রহমান মহানবী ﷺ–এর ন্যায়বিচারের আলোকে দেশ চালানোর কথা বলেন।
অথচ নিজের দলের কর্মীরা, যারা তাঁর কথায় জীবন পর্যন্ত দিতে প্রস্তুত, তাদের জন্যই কি তিনি ন্যায়বিচার নিশ্চিত করতে পারছেন?
তাহলে দেশের ১৮ কোটি মানুষের ন্যায়বিচার কীভাবে নিশ্চিত করবেন?
নিজ দলের কর্মীদের বঞ্চিত করে কখনও ন্যায়বিচার প্রতিষ্ঠা হয় না। এতে দুর্বলতাই প্রকাশ পায়।
এখন পর্যন্ত যারা গেস্টরুম কালচারের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনুন। তারা গোপনে থাকলেও আরও কঠোরভাবে তদন্ত করে প্রমাণ দিন—সরকার আপনি চালাচ্ছেন, নিয়ন্ত্রণও আপনার হাতেই।
আমরা শুধু নামমাত্র মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর চাই না; আমরা বাদশাহ আলমগীরের মতো দৃঢ় নেতৃত্ব চাই।
পিরিয়ড।