বাকস্বাধীনতার ‘জামাতি’ ভার্সন: অশ্লীলতার লাইসেন্স বনাম ভিন্নমতের রগ কাটা

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত-শিবিরের তথাকথিত ‘বাকস্বাধীনতা’র সংজ্ঞাটি বড়ই বিচিত্র এবং ভয়ংকর। সম্প্রতি একজন কর্মীর মুক্তির জন্য সংসদে তাদের নেতাদের হুঙ্কার এবং রাতারাতি তার মুক্তি পাওয়ার ঘটনাটি রাষ্ট্রযন্ত্রের ওপর তাদের প্রভাবের চেয়েও বেশি প্রকাশ করে তাদের ‘পেশি শক্তির’ দাপটকে। কিন্তু প্রশ্ন হলো, এই গোষ্ঠীটি আসলে ঠিক কেমন বাকস্বাধীনতা চায়?

তাদের বাকস্বাধীনতার সীমানা কতটুকু, তা যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তবে এক ভয়াবহ চিত্র ফুটে ওঠে। তাদের দৃষ্টিতে ‘বাকস্বাধীনতা’ মানে হলো—আমির হামজাদের মতো ব্যক্তিরা মঞ্চে দাঁড়িয়ে একজন মন্ত্রীকে অবলীলায় ‘নাস্তিক’ তকমা দেবেন। নারী এমপিদের শরীর নিয়ে রসালো আলাপ করবেন। এমনকি বাবা-মেয়ের পবিত্র সম্পর্ককেও কলঙ্কিত করতে দ্বিধা করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর কন্যা জাইমা রহমানকে নিয়ে অত্যন্ত অশ্লীল ছবি বানানো, কিংবা ডা. জোবায়দা রহমানকে নিয়ে পর্নোগ্রাফিক বিকৃতি ছড়ানো—এগুলোও তাদের কাছে বাকস্বাধীনতার অংশ!

বিরোধী শিবিরের যেকোনো নারীকে ‘স্লাটশেমিং’ করা, ‘বেশ্যা’ বা ‘খাট কাঁপানো’র মতো জঘন্য গালি দেওয়া তাদের অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতিদিনের রুটিন। তারা মনে করে, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রতিপক্ষের যেকোনো নেতা-নেত্রীকে কুৎসিত গালিগালাজ করলেও তাদের কোনো ‘কনসিকোয়েন্স’ বা আইনি পরিণতির মুখোমুখি হতে হবে না। কারণ, এটিই নাকি তাদের কথিত গণতন্ত্র ও বাকস্বাধীনতা।

কিন্তু মুদ্রার উল্টো পিঠটি বড়ই বীভৎস। এই সব ‘উদার’ বাকস্বাধীনতাবাদীরাই আবার উন্মত্ত হয়ে ওঠে, যখন তাদের কোনো কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়। সামান্য একটি ব্যঙ্গ বা দেওয়ালে ‘গুপ্ত’ শব্দটি লিখলেই তারা রামদা নিয়ে কোপাতে আসে। তারা এখন পর্যন্ত বিরোধী দলে বা ক্ষমতার অংশীদার মাত্র, তাতেই তাদের এই মারমুখী রূপ। একবার ভাবুন, এরা যদি কোনোদিন রাষ্ট্রক্ষমতার একচ্ছত্র অধিপতি হতে পারে, তবে এই দেশের মানুষের অবস্থা কী হবে? তখন হয়তো নিঃশ্বাস নেওয়ার ‘অপরাধে’ কিংবা সামান্য ভিন্নমতের কারণে রাজপথে মানুষের রগ কেটে দেওয়া হবে।

আসলে এটি বাকস্বাধীনতা নয়, এটি হলো ‘ধর্মীয় লেবাসে চরম ফ্যাসিবাদ’। তারা চায় সমাজ এমন হোক যেখানে কেবল তারাই কথা বলবে, তারাই বিচার করবে এবং তারাই গালি দিবে; কিন্তু বিনিময়ে কেউ টুঁ শব্দ করতে পারবে না। যারা আজ আমির হামজাদের অশ্লীলতাকে ‘হক কথা’ বলে প্রচার করছে, তারাই একদিন আপনার স্বাধীনভাবে চলাফেরার পথ রুদ্ধ করে দেবে।

সময় এসেছে এই ছদ্মবেশী বাকস্বাধীনতার মুখোশ খুলে দেওয়ার। যারা অন্যের ব্যক্তিগত জীবন ও পবিত্র সম্পর্ক নিয়ে নোংরামি করে, তারা আর যাই হোক—গণতন্ত্র বা ইসলামের প্রকৃত প্রতিনিধি হতে পারে না। ক্ষমতা পাওয়ার আগেই যাদের হাতে রামদা চকচক করে, ক্ষমতার মসনদে বসলে তারা যে দেশটাকে কসাইখানায় পরিণত করবে, তা বোঝার জন্য রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top