তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পরও সালাউদ্দিন কাদের চৌধুরী আমৃত্যু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন; তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েও শাহ মোয়াজ্জেম হোসেন আমৃত্যু বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। তারেক রহমানের নেতৃত্ব নিয়ে বারবার প্রশ্ন তোলা মেজর হাফিজ ভাইস চেয়ারম্যান থেকে প্রমোশন পেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়েছেন এবং বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন। বিএনপির পার্টি অফিসে হামলা করা এহসানুল হক মিলন বর্তমানে বিএনপির শিক্ষামন্ত্রী।
বিএনপির সবচেয়ে বড় বিজ্ঞাপন শহীদ জিয়াকে নিয়ে বারবার অশোভন মন্তব্য করার পরও শাহজাহান সিরাজ বিএনপির মন্ত্রী ছিলেন এবং আমৃত্যু ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
আজকে সালাউদ্দিন আহমেদকে নাকি কোনো একটি পত্রিকা কুরুচিপূর্ণ ভাষায় উদ্ধৃত করেছে—তা নিয়ে দেখছি একদল মূর্খের জাত বিএনপির নেতা-কর্মীদের উসকানি দেওয়ার চেষ্টা করছে। ওই পত্রিকা এমন কিছু উদ্ধৃত করেছে কি না আমি জানি না; তবে যদি করেও থাকে এবং তারপরও বিএনপির নেতা-কর্মীরা নীরব থাকেন, তাহলে হে মূর্খের দল—ধরে নে এটাই বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ‘লিগ্যাসি’।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়েকে নিয়ে দেদারসে গুজব ছড়ানোর পরও এই বাংলাদেশে কেউ আটক হয়নি। রানিং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সব রকমের গুজব, অপপ্রচার, নেগেটিভ লেবেলিং এবং ‘তুইতোকারি’র মতো কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের পরও কেউ অ্যারেস্ট হয় না—এটাই বাংলাদেশের রাজনীতিতে বিএনপির লিগ্যাসি।
এজন্যই এত অপপ্রচার, গুজব আর নেগেটিভ লেবেলিংয়ের পর গত ১২ তারিখের নির্বাচনে এ দেশের মানুষ বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে রাষ্ট্রক্ষমতায় এনেছে। এটা বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ‘হ্যাডাম’…।