খেয়াল করে দেখলাম, বিএনপি সরকারে আসার পর প্রধানমন্ত্রীর অফিসে, মন্ত্রিসভায়, সচিবালয়ে ও জাতীয় সংসদে—সবখানেই কালিমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় ও বন্টনের উদ্যোগ নেয়া হয়েছে। হেফাজতে ইসলামের আমীরসহ সর্বস্তরের আলেমদের বিশেষভাবে সম্মানিত করা হচ্ছে; সংসদে, শপথে ও ইফতারে দাওয়াত দেয়া হচ্ছে।
যা বুঝলাম, বিএনপি ইসলামিক দল নয়, তবে এ দেশে বিএনপিই গণতান্ত্রিক রাজনীতিতে ইসলামকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে ধারণ করবার চেষ্টা করে যাচ্ছে। বিপরীতে, ইসলামের নাম দিয়ে গণতান্ত্রিক রাজনীতি করতে গিয়ে দল হিসেবে জামায়াত বরং ইসলামেরই মর্যাদা নষ্ট করে যাচ্ছে। বাংলাদেশে বিএনপির মাধ্যমে ইসলামের এক বিন্দু ক্ষতি না হলেও, নামের সাথে ‘ইসলাম’ থাকায় জামায়াতের মাধ্যমে ইসলামের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে।
জামায়াতের উচিত নাম থেকে ইসলাম সরিয়ে রাজনীতি করা; এতে তাদের যাবতীয় অপকর্ম ও ঐতিহাসিক কালিমার দায় কেউ ইসলামের ওপর ফেলতে পারবে না। অথবা দল হিসেবে জামায়াতের উচিত এনসিপিতে বিলুপ্ত হওয়া। এটাই দেশ, জাতি ও সকলের জন্য মঙ্গলজনক।