জমিয়ত এখন সব কিছুতেই অবমূল্যায়িত হচ্ছে

জমিয়ত এখন সব কিছুতেই অবমূল্যায়িত হচ্ছে। অথচ “চাঁদা তুলে পল্টনে, চাঁদা যায় লন্ডনে”—স্লোগান দেওয়া লোক, যারা সমস্ত ইসলামী ভোট ব্যাংকের মধ্যে বিভ্রান্তি তৈরি করে ভ্রান্ত মতবাদের দলকে ইসলামী রাজনীতিতে এস্টাবলিশ করে দিয়েছে, তাদের তোষামোদ করা হয়।

এটা বিএনপির খাসিলত। যে পিছন থেকে মারতে পারে, তাকে তোয়াজ করে; আর যারা সম্মান দেয়, তাদেরকে দাম দেয় না। এটা নতুন না; গত ৩৬ বছর এটাই হয়েছে। সবাইকে বলব, বিএনপির সামনে নত হবেন না। গাটস দেখিয়ে চলুন। বিএনপি তখন স্বার্থের জন্য সময় আসলে আপনার কাছেই নত হবে। খতিবে বাঙালরা অতি সম্মান দেখান, তাই তাদের পাত্তা নেই—এটাই বাস্তবতা। সকালে গালি আর বিকেলে তালি দিলে ঠিকই তোয়াজ হতো; কারণ দিন শেষে ভোট ম্যাটার।

চরের দলের ভোটের ক্রেডিবিলিটি তারা গত নির্বাচনে নিজ হাতে শেষ করেছে। তাদের ভোট ব্যাংক জামায়াতে শিফট হয়ে গেছে। পলিটিক্যালি নৈতিক অবস্থান তারা হারিয়েছে। সারা জীবন আকিদার রাজনীতি করে সেটির কাছে আত্মসমর্পণের পরই তাদের রাজনীতি নাই হয়ে গেছে। গত নির্বাচনে তাদের ভোটের রেশিওই প্রমাণ করেছে তারা কীভাবে রাজনৈতিক আত্মহত্যা করেছে।

মামুরও আলাদা রাজনীতি শেষ। লেবার পার্টির মতো সঙ্গী হয়েই চলতে হবে। এককভাবে ভোট করলে দেখতেন কত করুণ অবস্থা তাদের। জমিয়তকে বলব—নিজেদের রাজনীতিটা করেন। নিজেরা দাঁড়ান, স্থানীয় নির্বাচন নিজ প্রতীকে করেন, ভোটের মাঠে নিজ নেতৃত্ব তুলে আনেন। তোয়াজ এমনিতেই শুরু হবে।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top