1. নাসির একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। একদিন সে ফেসবুকে দেখে, “বিএনপি নেতারা পুলিশের ওপর হামলা চালিয়েছে”—এই ক্যাপশন সহ একটি ছবি ভাইরাল হয়েছে। সে সঙ্গে সঙ্গে পোস্টটি শেয়ার করে।
পরদিন তার রাজনৈতিক দর্শনের বিরোধী এক সহপাঠী তাকে বলল, “ভাই, ছবিটা তো ২০১০ সালের ভারতীয় এক বিক্ষোভের।”
নাসির লজ্জায় পড়ে যায়। সে বুঝতে পারে—যাচাই ছাড়া তথ্য শেয়ার করা মানে মিথ্যার হাতিয়ার হওয়া।
2, তানভীর প্রতিদিন খবর পড়ে না। কিন্তু একদিন সে দেখে একজন লোক তার টাইমলাইনে লিখেছে: “বিএনপি আগামীকাল শহরে বিশৃঙ্খলা করতে যাচ্ছে, সাবধান থাকুন!” তানভীর আতঙ্কিত হয়। কিন্তু পোস্টটির নিচে কেউ কেউ লিখেছে, “আপনার প্রমাণ কোথায়?”
তানভীর পরে খুঁজে দেখে—সেই অ্যাকাউন্টটি ভুয়া, মাত্র ১ সপ্তাহ আগে খোলা হয়েছে এবং সব পোস্টই রাজনৈতিক বিভাজনমূলক।
3. আরিফ একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ফেসবুকে সে একটি ভিডিও দেখে, যেখানে একদল মানুষ পুলিশের গাড়ি ভাঙছে। ক্যাপশনে লেখা: “বিএনপি নেতাদের নির্দেশে এই নাশকতা চলছে!”
আরিফ না ভেবে ভিডিওটি শেয়ার করে দেয়। পরে তার বন্ধু মাহিন জানায়, “ভাই, এই ভিডিওটা আসলে ২০১২ সালের ছাত্রলীগের কর্তৃ ক পুলিশের গাড়ির উপর হামলার ভিডিও- এর সাথে বিএনপি’র কোনো সম্পর্ক নেই।”